শর্তাবলি
কোরিয়ান শিখি (https://koreanshikhi.com) ব্যবহার করে আপনি নিচের শর্তগুলোতে সম্মত হচ্ছেন।
অ্যাকাউন্ট
একটি অ্যাকাউন্ট একজন শিক্ষার্থীর জন্য। অ্যাকাউন্টের তথ্য অন্যকে দেওয়া বা একসঙ্গে একাধিক জন ব্যবহার করা যাবে না। এমন দেখা গেলে অ্যাকাউন্ট বন্ধ করা হতে পারে।
কোর্সের বিষয়বস্তু
ভিডিও, নোট ও অন্যান্য উপকরণ শুধু আপনার ব্যক্তিগত শেখার জন্য। ডাউনলোড করে শেয়ার করা, আবার বিক্রি করা বা অন্য কোথাও আপলোড করা নিষেধ।
পেমেন্ট
বিকাশ, নগদ বা কোরিয়ান ব্যাংক ট্রান্সফারের তথ্য যাচাইয়ের পর কোর্স খুলে দেওয়া হয়। ভুল তথ্য দিলে পেমেন্ট বাতিল হতে পারে।
পরিবর্তন
প্রয়োজনে এই শর্তাবলি পরিবর্তন করা হতে পারে। বড় পরিবর্তন হলে সাইটে জানানো হবে।